মতলব সরকারি কলেজ

" শিক্ষাই জাতির মেরুদণ্ড "

মতলব সরকারি কলেজ

পো: মতলব-৩৬৪০, উপজেলা : মতলব দক্ষিণ, জেলা : চাঁদপুর।

স্থাপিত:- ১ জুলাই ১৯৬৪ খ্রি:,   কুমিল্লা শিক্ষাবোর্ড : ৭৩৫০ ,   EIIN No: ১০৩৮৮৭

আইডি নং:০০০০৩৩৫৭

কলেজের সংক্ষিপ্ত ইতিহাস

রূপসী চাঁদপুর জেলা শহর থেকে ১৭ কি: মি: দূরে উত্তর-পূর্ব দিকে মতলব দক্ষিণ উপজেলা সদরের প্রাণকেন্দ্রে উন্নত যোগাযোগ ব্যবস্থা সম্বলিত মনোরম পরিবেশে মতলব ডিগ্রি কলেজ অবস্থিত। মতলবের কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তির আন্তরিক প্রচেষ্টায় এবং তৎকালীন চাঁদপুর মহকুমা প্রশাসক জনাব মো: নূরুল কাদের খান (CSP) ও জনাব ওয়ালী উল্লাহ পাটওয়ারী মহোদয়ের সদিচ্ছায় অত্র এলাকার নামানুসারে ০১/০৭/১৯৬৪ খি: তারিখে ১০.১০ একর জমির উপর মহকুমা প্রশাসন মহোদয় কর্তৃক মতলব কলেজের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব মো: নূরুল কাদের খান (CSP), সচিব, মুজিব নগর সরকার এবং প্রথম অধ্যক্ষ জনাব এম.এ. আউয়াল সাহেবের হাত ধরে কলেজের যাত্রা শুরু হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে ড. মাজহার উদ্দিন ভূঁইয়া, ড. হাফিজ উল্লাহ খান, বিশিষ্ট দার্শনিক ও প্রাক্তন জাতীয় অধ্যাপক জনাব দেওয়ান মো: আজরাফ প্রমুখ ব্যক্তিবর্গ অত্র কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকমন্ডলীর সমন্বয়ে এবং সুদক্ষ কলেজ প্রশাসনের পরিচালনায় চালিত কলেজটি অত্র অঞ্চলের কৃষক, শ্রমিক, হতদরিদ্র ও শ্রমজীবীসহ সর্বশ্রেণির মানুষের সন্তান-সন্ততিদের উচ্চ শিক্ষার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। কলেজটিতে শিক্ষা, সাহিত্য, বিনোদন, ক্রীড়া, মেধা, মননশীলতা ও সংস্কৃতি চর্চার উপযোগী পরিবেশ বিরাজমান। শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ ১৯৯০ সালে কলেজটি চাঁদপুর জেলা শ্রেষ্ঠ কলেজের সম্মান সনদ লাভ করে। এছাড়াও অত্র কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬, ২০২২ ও ২০২৩ মতলব দক্ষিণ উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের স্বীকৃতি ১৪/০৩/১৯৬৬ খ্রি: তারিখে মতলব ডিগ্রি কলেজ কুমিল্লা শিক্ষাবোর্ডের স্বীকৃতিু লাভ করে। ডিগ্রি কলেজে উন্নীত : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩০/০৭/১৯৬৮ খ্রি: তারিখে মতলব কলেজকে ডিগ্রি কলেজে উন্নীত করে। জাতীয় বিশ্ববিদ্যালয় : ২০/১০/১৯৯৩ খ্রি: তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত হয়। ১৯৯৩-১৯৯৪ শিক্ষাবর্ষ হতে বিএ (পাস), বিএসএস (পাস), বি.কম (পাস) এবং ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষ হতে বিএসসি (পাস) কোর্স খোলার অনুমতি পায়। ব্যবসায় ব্যবস্থাপনা : ২৮/১১/১৯৯৯ খ্রি: তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে মতলব ডিগ্রি কলেজে ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) শিক্ষাক্রম খোলা হয়।

সাম্প্রতিক তথ্য

Scroll to Top